✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

সুপার ফোরের শুরুতেই হোঁচট খেল সুমাইয়ার দল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৯, | ১১:০০:৫৭ |

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বে দাপট দেখিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। তবে সুপার ফোরের শুরুতেই হোঁচট খেল সুমাইয়া আক্তারের দল। শক্তিশালী ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি জুনিয়র টাইগ্রেসরা। হেরেছে বড় ব্যবধানে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দল। আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৮০ রান তুলতে সমর্থ হয়। এই মামুলি লক্ষ্য ৮ উইকেট ও ৪৭ বল হাতে রেখেই টপকে গেছে ভারত।

এই হারের ফাইনালে ওঠার স্বপ্নে বড় হোঁচট খেল বাংলাদেশ। সুপার ফোর থেকে সেরা দুই দল ফাইনালে জায়গা করে নেবে। বাংলাদেশের হাতে আর মাত্র একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচে জিতলেও নানা সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে জুনিয়র টাইগ্রেসদের।

বেয়েমাস ওভালে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের আঁটসাঁট বোলিংয়ে হাঁসফাঁস করেছে বাংলাদেশের ব্যাটাররা। সাবধানী শুরুতে দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা ২৭ রানের জুটি গড়লেও বল খেলেছেন ৩২টি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..