✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-১৯, | ১০:৫৬:৫৪ |

ফ্রান্সের ক্লাব ফুটবলে কতটা শরীর-সর্বস্ব খেলার প্রদর্শনী চলে, সেই আলোচনা নতুন নয়। লিওনেল মেসি ও নেইমার জুনিয়ররা প্যারিসিয়ান সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকাকালে অতিরিক্ত ফাউল নিয়ে সমালোচনা হয়েছিল। তেমনই এক ভয়াবহ ফাউলের শিকার হয়েছেন পিএসজির ইউরোজয়ী ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। প্রতিপক্ষ মোনাকো ফুটবলারের বুটের কাটায় ক্ষত-বিক্ষত হয়েছে তার মুখ।

ফরাসি প্রতিযোগিতা লিগ ওয়ানে বুধবার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল পিএসজি ও মোনাকো। ম্যাচের মাত্র ত্রয়োদশ মিনিটেই ভয়ঙ্কর চোট নিয়ে মাঠ ছাড়তে হয় দোন্নারুমাকে। মোনাকোর উইলফ্রাইড সিনগো বল নিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ভেতর ঢুকবেন, সেই সময়ই এগিয়ে এসে শট মারার আগে বল ঠেকাতে যান ইতালিয়ান গোলরক্ষক।

ঠিক পেনাল্টি বক্সের কাছে যেতেই উইলফ্রাইড দোন্নারুমার মাথার ওপর দিয়ে লাফ দেন, তখনই তিনি নিচে নামার সময় তার বুটের কাটা আঘাত করে পিএসজি গোলরক্ষকের মুখে। তার মুখে বেশ কয়েকটি ক্ষত সৃষ্টি হয়ে তৎক্ষণাতই রক্ত ঝরতে থাকে। পরে তাকে তুলে নিয়ে সে জায়গায় মাতভেই সোফানোকে নামায় পিএসজি। রক্তপাত বন্ধ করতে ১০টি স্টাপল দিয়ে কোনোরকমে জোড়া লাগানো হয় দোন্নারুমার মুখের কাটা অংশ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..