✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি সুন্দরী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-১৯, | ০৯:৫৬:০৩ |

চলতি বছরের নভেম্বরে থাইল্যান্ডে বসতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এ আয়োজনে এবার ফিলিস্তিনের হয়ে অংশ নিতে যাচ্ছেন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল নাদিন আইয়ুব। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফিলিস্তিনি সুন্দরী এ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে সিএনএন।

দ্য মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের মিস ইউনিভার্সে নাদিনের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। এবারের আসর নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মিস ইউনিভার্স বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাগত জানায় এবং এতে বৈচিত্র্য, সাংস্কৃতিক আদানপ্রদান ও নারীর ক্ষমতায়ন উদযাপিত হয়।

নাদিন আইয়ুব একজন প্রতিষ্ঠিত আইনজীবী ও মডেল। বিবৃতিতে তাকে টিকে থাকা ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় ১৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সুন্দরীরা অংশ নেবে। চূড়ান্ত আসর অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকককে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..