সর্বশেষ :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প

‘২০০১ সালে হিন্দুদের যেই নির্যাতন চালিয়েছিল তারই পুনরাবৃত্তি হচ্ছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-১০-১৯, | ০৫:২০:৪৮ |

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতাগ্রহণের পর হিন্দুদের যেই নির্যাতন চালিয়েছিল, তারই পুনরাবৃত্তি আবার নতুন করে ঘটছে।

মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’য় তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এ কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বেলা সোয়া ১১টায় এ সমাবেশ শুরু হয়। আওয়ামী লীগের পাশাপাশি এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও সারা দেশে এ কর্মসূচি পালন করছে।

ওবায়দুল কাদের বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে কুমিল্লা থেকে এই তাণ্ডবের সূচনা। এই তাণ্ডব নোয়াখালীর বেগমগঞ্জ, চাঁদপুরের হাজীগঞ্জ, হাতিয়ার বুড়িরচরসহ চট্টগ্রাম হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে।

‘সর্বশেষ এই বিষবাষ্প রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হয়েছে। কয়েকটি জেলে পরিবারের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ ও হিন্দুদের বাড়িঘরে হামলা— ঠিক ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতাগ্রহণের পর হিন্দুদের যেই নির্যাতন চালিয়েছিল, তারই পুনরাবৃত্তি আবার নতুন করে ঘটছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে প্রত্যেকটি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অথচ এবারই শান্তি বিনষ্ট করা হয়েছে।  প্রতিমা ভাঙচুর, মন্দিরে আগুন ও হিন্দুদের বাড়িঘরে আজকে হামলা চালানো হচ্ছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..