সর্বশেষ :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প

বাংলাদেশ করোনাক্রান্ত ভারতকে ‘জরুরি ওষুধ’ রেমডেসিভির দিচ্ছে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২১-০৪-৩০, | ০৯:১৯:৪৭ |

কভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারত। দেশটিতে প্রতিদিন মৃত্যু হচ্ছে ৩ হাজারের বেশি মানুষের। আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতে প্রতিবেশী দেশটির পাশে মানবিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। করোনা মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে রেমডিসিভিরও পাঠাচ্ছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশের ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণায় ধন্যবাদ জানিয়েছে ভারত।

সূত্র জানায়, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সে দেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে। যার মধ্যে রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভিরের সংকট রয়েছে। সে কারণে এ ওষুধ পাঠানো হচ্ছে।

এদিকে জরুরি ওষুধ পাঠানোর ঘোষণায় ঢাকার ভারতীয় হাইকমিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশন টুইটারে জানিয়েছে, করোনার এ সংকটকালে ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করায় ও সহযোগিতার হাত বাড়ানোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ। বাংলাদেশ-ভারত একসঙ্গে এ মহামারি জয় করবে আশা প্রকাশ করা হয়েছে।

ভারতে করোনা অবনতি হওয়ায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..