সর্বশেষ :
দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টো, বিশ্বকাপ ফাইনাল ঘিরে উদ্বেগ সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু মেসি কি নবম ব্যালন ডি'অর জয়ের পথে? হরমুজে বাড়ছে ঝুঁকি, ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞার জরুরি নির্দেশ দিল্লির দেশের সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় ধাক্কা, সাইবার হামলায় ফাঁস তথ্য মেসির কোলে শিশু ইয়ামাল, ভাইরাল সেই ছবির পেছনের কাহিনি কেন রাশিয়ার চেয়ে কানাডা-যুক্তরাষ্ট্রে ডাইনোসরের ফসিল বেশি পাওয়া যায়?

এপ্রিল-জুন প্রান্তিক

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৬, | ১৪:২৬:৫০ |
মেমোরি চিপ সংকটের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে ফোন শিল্পে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ২০১৩ সালের পর সর্বনিম্ন স্তরে নেমেছে।

প্রযুক্তি খাতের বিশ্লেষকরা বলছেন, চিপ সংকটের কারণে প্রায় প্রতিদিনই কোনো না কোনো স্মার্টফোনের দাম বাড়ছে। ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো ডিভাইসের জন্য পর্যাপ্ত র‍্যাম ও ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি পাচ্ছে না।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, গত প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কমেছে। এর মাধ্যমে দ্বিতীয় প্রান্তিকের সরবরাহ ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে।

কাউন্টারপয়েন্ট বলছে, মেমোরি চিপ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো এখন সাধারণ ইলেকট্রনিকস পণ্যের চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারের চাহিদাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এতে চিপের ঘাটতি দেখা দিয়েছে বিশ্বজুড়ে। খবর ইন্ডিয়া টুডে

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..