নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ: সেই বৃদ্ধ গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৪, | ১৪:৪৮:৫৫ |

বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলায় বাড়িতে ডেকে নিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম (৪৫) নামের অভিযুক্ত এক ব্যক্তিকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ। 

শিশুরা অভিযুক্ত ব্যক্তিকে দাদু ডাকতো বলে এজাহার সূত্রে জানা গেছে। ওই শিশুরা মাঝেমধ্যে আসামির বাড়িতে খেলতে যেত। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত আসামি সুকৌশলে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুদের নিজের বসতবাড়ির শয়নকক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুদের জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসামি বলে, "কান্না করবা না এবং এই বিষয়ে তোমার বাড়ির কাউকে জানালে তোমাকে মেরে ফেলব।" এভাবে গত শুক্রবার ও শনিবার ৬ বছর বয়সী এক শিশুকে এবং রবিবার একইভাবে ৫ বছর বয়সী অন্য এক শিশুকেও সে ধর্ষণ করে।

ভুক্তভোগী এক শিশুর বড় আম্মা ঘটনার বর্ণনা দিয়ে জানান, শিশু দুটিকে অস্বাভাবিক কান্নাকাটি করতে দেখে তিনি জিজ্ঞাসা করেন। তখন প্রথম শিশুটি ভয়ে কিছুই বলতে না পেরে শুধু কাঁদছিল। এরপর দ্বিতীয় শিশুটি প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনাটি খুলে বলে। তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানানো হয় এবং পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাছুদ বলেন, গত রাতে দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শারীরিক পরীক্ষার সময় তাদের শরীরে আঘাতের দাগ পাওয়া গেছে। আমরা প্রাথমিকভাবে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। শিশুরা বর্তমানে চিকিৎসাধীন আছে এবং শারীরিকভাবে সুস্থ আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..