✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৮:৫৭:৫২ |বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে প্রথম ম্যাচে মাঠে নামছে ইউরোপের দুই পরাশক্তি দল ফ্রান্স ও স্পেন। শিরোপার লক্ষ্যে পুরো আসরে দুর্দান্ত গতি ও ছন্দময় ফুটবল উপহার দিয়ে উভয় দল। হাইভোল্টেজ এ ম্যাচটি ঘিরে সমর্থকদের উন্মাদনার মধ্যেই রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা।
এবার ফ্রান্স–স্পেন ম্যাচে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পেয়েছেন এল সালভাদরের বাসিন্দা ইভান বার্টন। তার সহযোগী হিসেবে নিজ দেশের ডেভিড মোরান, আন্তোনিও পুপিরো এবং সুইডেনের গ্লেন নাইবার্গ এবং রিজার্ভ দায়িত্বে থাকছেন সুইডেনের মাহবোদ বেগি।
ইভান বার্টন ২০১৮ সাল থেকে ফিফা-স্বীকৃত রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মূলত কনকাকাফ অঞ্চলের বিভিন্ন প্রতিযোগিতায় ন্যাশনাল কাপ ও গোল্ড কাপ অন্তর্ভুক্ত ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ৩৫ বছর বয়সী এই রেফারি কাতারে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার জন্য ফিফা কর্তৃক নির্বাচিত হওয়ার পর নিজের দ্বিতীয় বিশ্বকাপে অংশ নিচ্ছেন। এবারের আসরেও এল সালভাদরের এই রেফারি ইতিহাস গড়েছিলেন।
মাঠের উত্তপ্ত পরিস্থিতিতে মুখ ঢেকে কথা বলায় কোনো ফুটবলারকে মাঠ থেকে বহিষ্কার করা প্রথম রেফারি ছিলেন তিনি। প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন তুর্কি খেলোয়াড় মের্ত মুলদুরকে কিছু বলার সময় নিজের মুখ ঢেকে রেখেছিলেন। ফিফার নতুন নিয়মে তাকে লাল কার্ড দেখানো হয়। সুইজারল্যান্ড বনাম কলম্বিয়ার ‘রাউন্ড অফ ১৬’ ম্যাচের দায়িত্ব পাওয়ার আগে তিনি জাপান ও সুইডেনের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচটিও পরিচালনা করেছিলেন।
এটি হতে যাচ্ছে বার্টনের পরিচালনায় প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ পরিচালনা। উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপে এবং মাইকেল ওলিসের নেতৃত্বে দুর্দান্ত আক্রমণভাগের সুবাদে ফ্রান্স টুর্নামেন্টজুড়ে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে এগিয়ে চলেছে এবং তাদেরকেই টুর্নামেন্টের সেরা দল মনে হচ্ছে।
তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্পেন, যারা পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করেছে। কাতার বিশ্বকাপ থেকে শুরু করে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় গোল না খেয়ে (ক্লিন শিট রেখে) উনাই সিমন একটি বিশ্বকাপ রেকর্ড গড়েছেন। স্পেনের রক্ষণভাগ অত্যন্ত শক্তিশালী হলেও নকআউট পর্বের শেষ দুটি ম্যাচেই তাদের জয়সূচক গোলটি এসেছে একেবারে শেষ মুহূর্তে। তবে রাউন্ড অফ ১৬ এবং কোয়ার্টার ফাইনালে ‘লা রোজা’র হয়ে ত্রাতা হিসেবে আবির্ভূত হয়েছেন মিকেল মেরিনো।