বিশ্বকাপে ভিএআর সুবিধাভোগী আর্জেন্টিনা-মেক্সিকো, খেসারত দিলো ক্রোয়েশিয়া-ইরান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-১৩, | ১৮:৫০:৩৫ |
বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া দলগুলোর তালিকায় আর্জেন্টিনা দ্বিতীয় স্থানে রয়েছে। 

নর্থইস্টার্ন গ্লোবাল নিউজের একটি পরিসংখ্যানে এমন চিত্র ফুটে ওঠেছে।

বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিন পর্যায় পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে একটিও ভিএআর হস্তক্ষেপ ঘটেনি। এই তথ্য অনুযায়ী, সহ-আয়োজক মেক্সিকোর ক্ষেত্রেও একই অবস্থা, যারা এই বিশ্বকাপে ভিএআর থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে। 

তথ্য অনুযায়ী, এই বিশ্বকাপে ভিএআর প্রযুক্তি থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে টুর্নামেন্টের অন্যতম সহ-আয়োজক মেক্সিকো। প্রতি ১০০টি ফাউলে তাদের পক্ষে ৭.৮ বার ভিএআর সিদ্ধান্ত গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পক্ষে প্রতি ১০০ ফাউলে ৬.৭ বার ভিএআর হস্তক্ষেপের ঘটনা ঘটেছে।

পরিসংখানের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্বের শেষ ষোলো পর্যন্ত পাঁচ দলের একটির বিরুদ্ধেও কোনো ভিএআর সিদ্ধান্ত যায়নি। অর্থাৎ, মেক্সিকো, আর্জেন্টিনা, পর্তুগাল, নিউজিল্যান্ড এবং সৌদি আরবের বিপক্ষে ভিএআর হস্তক্ষেপের হার ছিল একবারে শূন্য (০.০)।

অন্যদিকে, শুধু সুবিধাভোগী দলই নয়, বরং যে দলগুলো ভিএআর প্রযুক্তির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বা যাদের বিপক্ষে সবচেয়ে বেশি সিদ্ধান্ত গেছে, তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে।  

ভিএআর প্রযুক্তির মারপ্যাঁচে পড়ে সবচেয়ে বেশি খেসারত দিতে হয়েছে ক্রোয়েশিয়া ও ইরানকে। প্রতি ১০০ ফাউলে ক্রোয়েশিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৬.৫ বার এবং ইরানের বিপক্ষে সর্বোচ্চ ৫.৪ বার ভিএআর হস্তক্ষেপের ঘটনা ঘটেছে। অর্থাৎ, রেফারিদের ভিডিও অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে তারা একটি সিদ্ধান্তও নিজেদের অনুকূলে পায়নি।

ছবি: নর্থইস্টার্ন গ্লোবাল নিউজ

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..