আন্তর্জাতিক বাজারে বেড়েছে রাবারের দাম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০৯, | ১৪:৪৬:২৮ |
আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বাড়ল জাপানি রাবারের দাম।

মূলত জাপানি মুদ্রা ইয়েনের অবমূল্যায়ন এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণেই বাজারে এ ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। তবে টায়ার খাতে চাহিদা মন্দা থাকায় রাবারের দরবৃদ্ধি কিছুটা সীমিত ছিল। খবর বিজনেস রেকর্ডার।

জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে প্রতি কেজি রাবারের দাম দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে প্রায় ২ ডলার ৬০ সেন্ট (৪২১ দশমিক ৪ ইয়েন)।

বাজার বিশ্লেষকরা জানান, ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার চার দশকের মধ্যে সর্বনিম্ন স্তরের কাছাকাছি। এতে বিদেশী ক্রেতাদের জন্য জাপানি রাবার কেনা আগের চেয়ে সাশ্রয়ী হয়ে উঠেছে। গত মঙ্গলবার প্রতি ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার ছিল ১৬১ দশমিক ৭৫ ইয়েন।

চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জেও (এসএইচএফই) সেপ্টেম্বরে রাবার সরবরাহ চুক্তি মূল্য দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি ২ হাজার ৪৯৬ ডলার ৬২ সেন্টে (১৬ হাজার ৯৭০ ইউয়ান) পৌঁছেছে। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ায় সিন্থেটিক রাবারের বিকল্প হিসেবে পরিচিত প্রাকৃতিক রাবারের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে।

তবে শীর্ষ টায়ার উৎপাদনকারী দেশ চীনে চাহিদা কম থাকায় রাবারের দাম খুব বেশি বাড়েনি। ফলে কাঁচামাল হিসেবে রাবারের স্থানীয় ব্যবহার অনেকটাই কমে গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..