✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০৮, | ১১:২৫:৩২ |ন্যাটো সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই বৈঠকের শুরুতেই ট্রাম্প জানান, তিনি তুরস্কের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেবেন। একইসঙ্গে আঙ্কারার কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়েও সিদ্ধান্ত নেবেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা এই নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের বিশেষ আইন ‘কাটসা’ (CAATSA)-এর অধীনে তুরস্কের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, ২০২০ সালে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছিল তুরস্ক। এর জেরেই ওয়াশিংটন তাদের ওপর এই নিষেধাজ্ঞা জারি করে। শুধু তাই নয়, এফ-৩৫ যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকেও আঙ্কারাকে বাদ দেওয়া হয়। তুরস্ক তখন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অন্যায় ও বেআইনি’ বলে দাবি করেছিল।
মঙ্গলবার সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, আঙ্কারা সফরে গিয়ে এফ-৩৫ বিক্রির পক্ষে সমর্থন জানাতে পারেন ট্রাম্প। তবে এক্ষেত্রে আইনি এবং মার্কিন কংগ্রেসের কিছু বাধা এখনো রয়ে গেছে।
এফ-৩৫ বিক্রির বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’ এছাড়া এরদোয়ানের সাথে বাণিজ্য নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।