✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ১৮:৪৮:২৪ |রাজবাড়ীর কালুখালীতে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার খাগজানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে থানার থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা বলেন, বুধবার সোয়া ১টার দিকে পাংশা থেকে দৌলতদিয়াগামী একটি পিকআপ ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী চৌধুরী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিহতের মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক (৩০) মারা গেছেন। হাসপাতালে নিয়ে আসার আগেই অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছেন পুলিশ।