সর্বশেষ :

ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন, হরমুজ নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৭-০১, | ১৪:২৩:০৯ |

পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, চলমান সংকট এবং অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে।

আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি উদ্যোগের অগ্রগতিকে স্বাগত জানান মোদি। তিনি আশা প্রকাশ করেন, এ প্রচেষ্টা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

তবে বৈঠকে ভারতের প্রধান গুরুত্ব ছিল বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে। মোদি স্পষ্ট করে বলেন, ভারতসহ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে হরমুজ প্রণালীতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ভারতের এই অবস্থানের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ। দেশটির প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এবং মোট গ্যাসের প্রায় অর্ধেকই হরমুজ প্রণালী হয়ে আমদানি করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের বিঘ্ন ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সেই কারণেই ইরানের সঙ্গে এ বিষয়ে কৌশলগত আলোচনা করেছে নয়াদিল্লি।

সূত্র : আল-জাজিরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..