সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

ভেনেজুয়েলায় সরাসরি হামলার পরিকল্পনা ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ১০:২২:১৭ |

ক্যারিবিয়ান সাগরে টানা কয়েকদিন ছোট নৌযানে হামলার পর এবার সরাসরি ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো তিনি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে সাম্প্রতিক পদক্ষেপগুলো ইঙ্গিত দিচ্ছে— ওয়াশিংটন বড় ধরনের কিছু প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ ফোর্ট-কে ইউরোপ থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যাওয়ার নির্দেশ দেন। এই নির্দেশনার মধ্য দিয়েই বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল স্পষ্ট হয়ে উঠছে।

সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পিত এই হামলার লক্ষ্য হবে ভেনেজুয়েলার কোকেইন উৎপাদন অবকাঠামো ও মাদক চোরাচালানের রুট। এর পাশাপাশি ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির অভ্যন্তরে সিআইএ-কে গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন বলেও সূত্র জানিয়েছে।

এই পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলে এক নতুন মাত্রা যোগ করেছে। ক্যারিবিয়ান অঞ্চলে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ায় আঞ্চলিক উত্তেজনাও দ্রুত বাড়ছে।

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। তবে এখনো সরাসরি হামলার সিদ্ধান্ত না আসায় পুরো পরিস্থিতি অনিশ্চিত অবস্থায় রয়েছে। ওয়াশিংটন কূটনৈতিক সমাধানের পথে যাবে নাকি সামরিক অভিযানেই নামবে— তা এখন সময়ই বলে দেবে।

সূত্র: সিএনএন নিউজ।  

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..