সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

এশিয়া সফরে কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ ট্রাম্পের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৫, | ১০:১৯:৪৬ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে তাঁর এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প, তবে বর্তমানে এই সফরের সূচিতে তাঁদের মধ্যে কোনো বৈঠক নেই বলে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।
শুক্রবার গভীর রাতে এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে তিনি কিমের সঙ্গে দেখা করতে চান, তবে সেটি হবে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন।
উত্তর কোরিয়ার নেতার প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, তিনি জানেন আমি সেখানে যাচ্ছি। পরে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে কথা বলার সময় ট্রাম্প বলেন, আমি ১০০ ভাগ প্রস্তুত। কিম জং উনের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।
এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রী চুং ডং-ইয়ং বলেছিলেন, ট্রাম্প যখন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামে যোগ দিতে দক্ষিণ কোরিয়া থাকবেন, তখন কিমের সঙ্গে তাঁর বৈঠকের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে।
মন্ত্রী চুং সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি মনোযোগ দিচ্ছে এবং বিভিন্ন লক্ষণ… একটি বৈঠকের উল্লেখযোগ্য সম্ভাবনা তুলে ধরছে। তিনি দুই নেতাকে এই সুযোগ হাতছাড়া না করার জন্য অনুরোধ করেন। চুং বলেন, আমি এক শতাংশ সুযোগও হাতছাড়া করতে চাই না। সিদ্ধান্ত তাদের নিতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..