সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

আজ স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে, খরচ কত জানেন?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৬, | ০৮:৫২:৪৭ |

আজ শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের মেয়ে ইভ জবসের। রাজকীয় এই বিয়েতে খরচ হচ্ছে ৬৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকারও বেশি।

২৭ বছর বয়সী ইভ বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। ২০২২ সালে শুরু হয় তাদের প্রেম।

২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের বাগদান সম্পন্ন হয়। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের আইনশাম হলে অবস্থিত অভিজাত ‘এস্টেল ম্যানর’ হোটেলে বিয়ের অনুষ্ঠানটি হবে। অতিথিদের তালিকায় রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই তালিকায় আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও।

 

রাজকীয় এই বিয়েতে সংগীত পরিবেশন করবেন স্যার এলটন জন।

১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পালো অল্টোতে জন্মগ্রহণ করেন স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ। এরিন ও রিড নামে তার দুই বড় ভাই-বোন আছেন।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন ইভ।

মডেল হিসেবে ফ্যাশনজগতে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি ডিএনএ মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ।

সূত্র: ডেইলি মেইল

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..