সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে স্থায়ী বসবাস মার্কিন নারীর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৮:০৩:৫০ |

আমেরিকার মিশিগানের জুলি নিস, যিনি টেক্সাসে বড় হয়েছেন, সম্প্রতি ফ্রান্সের ছোট শহর উজেসে নিজের জীবন স্থায়ীভাবে স্থাপন করেছেন। তিনি জানান, এই সিদ্ধান্ত নেয়ার পেছনে মূল ভূমিকা রেখেছে ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। নিজের জীবনের সম্পূর্ণ পটভূমি ও পছন্দের তালিকা চ্যাটজিপিটি-কে জানানোর পর, চ্যাটজিপিটি শহর নির্বাচন করে তাকে পরামর্শ দেয় উজেসে যাওয়ার জন্য।

অদ্ভুত হলেও সত্য, তিনি চ্যাটজিপিটির কথা গুরুত্বের সাথে নিয়ে সত্যিকারে যুক্তরাষ্ট্র ছেড়ে পাড়ি জমিয়েছেন ফ্রান্সে।

জুলি নিস ফ্রান্সে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন মার্চ মাসে। উজেস শহরের মধ্যযুগীয় সৌন্দর্য, সরু রাস্তা ও শান্ত জীবনধারা তাকে মুগ্ধ করেছে।

 

তিনি জানান, ফ্রান্সে ফিরে আসার আগে কর্পোরেট চাকরি, উদ্বেগ, হতাশা ও শারীরিক ক্লান্তির কারণে তিনি ভীষণভাবে পরিশ্রান্ত ছিলেন। এআই-এর সাহায্যে উজেসে বসবাসের সিদ্ধান্ত নেয়ায় তার মানসিক স্বাস্থ্য অনেকটা ভালো হয়েছে। এছাড়াও, তিনি ইউটিউবে ‘ফ্রেঞ্চ জুলি ট্রাভেলস’ নামে চ্যানেল চালু করেছেন এবং স্থানীয় জীবনধারা ও ফুড ট্যুর নিয়ে ভিডিও বানাচ্ছেন।

জুলি নতুন শহরে একা বসবাসের শুরুর দিকে একাকীত্ব অনুভব করলেও, অন্যান্য স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে ধীরে ধীরে সবার পছন্দের মানুষ হয়ে ওঠেন।

সূত্র: সিএনএন নিউজ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..