সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

চলন্ত গাড়ির সানরুফে পাথরের আঘাত, ঘটনাস্থলে নারীর মৃত্যু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-৩০, | ০৭:৫৮:৩৬ |

ভারতের মহারাষ্ট্রের তামহিনি ঘাটে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩ বছর বয়সী স্নেহাল গুজরাতি।পুনে থেকে মানগাঁও যাওয়ার পথে চলন্ত ভক্সওয়াগন ভারটাস মডেলের গাড়ির ওপর একটি বড় পাথর ওপর থেকে পড়ে সানরুফ ভেঙে সরাসরি তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। গাড়িতে তিনি যাত্রীর আসনে বসে ছিলেন। খবর এনডিটিভির।

 

এর আগে বুধবার ভোরে হাইওয়েতে মুম্বাই থেকে জলনা যাওয়ার পথে একটি বিলাসবহুল বাসে আগুন ধরে যায়। পরে চালকের দ্রুত পদক্ষেপে ১২ যাত্রীসহ সবাই নিরাপদে বের হতে সক্ষম হন।

১৮ অক্টোবর, মহারাষ্ট্রের নানদুরবার জেলায় একটি মিনিট্রাক ২০০ ফুট খাদে পড়ে ৮ জন নিহত ও ১৫ জন আহত হন। ট্রাকটিতে প্রায় ৪০ যাত্রী ছিল এবং সেটি একটি তীর্থস্থান থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..