সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

এবার ট্রাম্পের আগমন ঘিরে দ. কোরিয়ায় বিক্ষোভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৯, | ০৬:০৮:৩৬ |
দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক শহর গিয়ংজুতে আজ বুধবার (২৯ অক্টোবর) পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগমন ঘিরে শহরের নিরাপত্তা ছিল সর্বোচ্চ সতর্কতায়। তবে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ট্রাম্পের আগমন ঘিরে ছিল ক্ষুব্ধ নাগরিকদের প্রতিবাদও।
 
শহরের একটি অংশে জড়ো হয়েছেন কয়েক ডজন বিক্ষোভকারী।
তাদের হাতে ছিল নানা পোস্টার ও ব্যানার, তাতে লেখা—‘নো কিংস’ এবং ‘ট্রাম্প এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন’। মার্কিন প্রেসিডেন্টের ‘স্বৈরাচারী প্রবণতার’ প্রতিবাদ জানিয়ে তারা এসময় স্লোগান দেন।
প্রতিবাদকারীদের মধ্যে এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ট্রাম্প যে শুল্কনীতি চাপিয়ে দিচ্ছেন, তা এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। এটি নিপীড়নমূলক ও নিষ্ঠুর।’
ট্রাম্প গিয়ংজুতে এপেক সম্মেলনে অংশ নেবেন। এরপর বৈঠকে বসবেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর সঙ্গে।
বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়কে ট্রাম্পের মুখের একটি বড় কাগজের প্রতিকৃতি টাঙিয়ে লাল কার্ড নেড়ে সতর্কবার্তা দেন, ‘এটি চূড়ান্ত বার্তা, এশিয়া–প্রশান্ত মহাসাগর অঞ্চলকে একা ছেড়ে দিন।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..