সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, প্রান হারাল ১৮

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৯, | ০৬:০৬:৩৬ |
লিবিয়া উপকূলে আবারও নৌকাডুবির শিকার অভিবাসন প্রত্যাশীরা। প্রাণ গেছে অন্তত ১৮ জনের। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৯২ জনকে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট।
 
সংস্থাটি জানায়, স্থানীয় সময় সোমবার গভীর রাতে রাজধানী ত্রিপোলি থেকে ৭৬ কিলোমিটার দূরে উপকূলীয় শহর সাব্রাথায় হয় এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়েই উদ্ধার অভিযানে নামে রেড ক্রিসেন্ট। উদ্ধারকৃতদের দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। মঙ্গলবার ভোর পর্যন্ত চলে তৎপরতা। উদ্ধার অভিযানের বেশ কিছু ছবি পোস্ট করে সংস্থাটি।
এ নিয়ে দুই সপ্তাহের ব্যবধানে ৬১ অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার হয়েছে লিবিয়া উপকূল থেকে। গত কয়েক বছরে অবৈধ পথে ইউরোপে পাড়ি দিতে অন্যতম ট্রানজিট রুটে পরিণত হয়েছে লিবিয়া। যাত্রাপথে প্রায়ই নৌকা ডুবির মতো দুর্ঘটনা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..