সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

‘তারা মহান মানুষ’, শেহবাজ-মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-২৭, | ০৫:২৮:২৪ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ‘মহান মানুষ’। শিগগিরই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাতের সমাধান হবে।
রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার পর ট্রাম্প এ মন্তব্য করেন।
 
তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র প্রতি মাসে গড়ে একটি করে যুদ্ধ থামিয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আর মাত্র একটি বাকি আছে। যদিও আমি শুনেছি, পাকিস্তান এবং আফগানিস্তান শুরু করেছে। তবে আমি খুব দ্রুত এটিও সমাধান করব। আমি তাদের দুজনকেই চিনি। পাকিস্তানের ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী দুর্দান্ত মানুষ। আমার কোন সন্দেহ নেই যে, আমরা দ্রুত এটি সম্পন্ন করতে যাচ্ছি।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার এটা (যুদ্ধ থামানোর) দরকার নেই… কিন্তু যদি আমি সময় নিয়ে লাখ লাখ জীবন বাঁচাতে পারি, তাহলে সেটা সত্যিই একটা দুর্দান্ত বিষয়। এর চেয়ে ভালো কিছু করার কথা আমার মনে নেই।’
তিনি বলেন, ‘আমার প্রশাসন মাত্র আট মাসে যে আটটি যুদ্ধ শেষ করেছে – এমন কিছু কখনো হয়নি। কখনও নয়। কখনো হবেও না। আমি এমন কোনো প্রেসিডেন্টের কথা মনে করতে পারছি না, যিনি কখনো একটি যুদ্ধের সমাধান করেছেন। আমার মনে হয় না কেউ… তারা কেবল যুদ্ধ শুরু করে।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..