সর্বশেষ :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প

নেতা নয়, নীতিনির্ভর হয়ে কাজ করবে নতুন দল: হাসনাত আব্দুল্লাহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-২৩, | ১০:৩০:১৬ |

নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয়, হতে যাচ্ছে নীতি নির্ভর। ব্যক্তি চিন্তা থেকে বেরিয়ে এসে দেশগঠনে সামগ্রিক ভাবনাকেই প্রধান্য দেওয়া হবে সেখানে— এমন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

আগামী ২৬ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। নতুন দল গঠনের প্রাক্কালে এর ব্যাপ্তি ও কর্মপরিকল্পনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনকে সাক্ষাতকার দিয়েছেন তিনি।

হাসনাত বলেন, একক চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে নতুনত্বের পাশাপাশি গঠনগত ও চিন্তামূলক কাজ উপহার দেয়াই হবে দলটির প্রধান লক্ষ্য। নীতিনির্ভর দল গঠন করার পাশাপাশি দলে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় পরিবারতন্ত্রকে জায়গা দেওয়া হবে না। আমরা চাচ্ছি আগে পলিসি বা প্রাথমিক নীতিমালা নির্ধারণ করা হবে। এরপর সে অনুযায়ী কর্মপন্থা তৈরির কাজ শুরু হবে।

তরুণ নেতৃত্বকে গুরুত্ব দিতে প্রয়োজনে নতুন অর্গানোগ্রাম বা সাংগঠনিক চার্ট তৈরি করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নতুন দল ঘোষণা নিয়ে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নতুন দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের দায়িত্ব নেয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে। তবে দলের সদস্যসচিব পদ নিয়ে নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে আলোচনার ভিত্তিতে দলের শীর্ষ চারটি পদ নিশ্চিত হয়েছে বলে জানা গেছে। তবে পদগুলোতে কারা থাকছে তা জানা যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..