সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

ভিয়েতনামে বন্যায় প্রাণহানি বেড়ে ৯০, নিখোঁজ অন্তত ১২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১১-২৩, | ১০:৫২:২৯ |

ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা কয়েক দিনের তুমুল বৃষ্টি ও ভূমিধসের ফলে মৃতের সংখ্যা বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত আরও ১২ জন। খবর, দ্য গার্ডিয়ানের।

রোববার (২৩ নভেম্বর) দেশটির পরিবেশ মন্ত্রণালয় এ তথ্য জানায়।

 

 

 

মূলত গত অক্টোবরের শেষ দিক থেকেই এই অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে একাধিকবার আঘাত হেনেছে বন্যা। গত সপ্তাহ থেকে ছয়টি প্রদেশে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে পার্বত্য দাক লাক প্রদেশে। সেখানে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই প্রদেশে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

এ বন্যায় দেশটির দাক লাকসহ পাঁচটি প্রদেশে ৮০ হাজার হেক্টরেরও বেশি ধান ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ৩২ লক্ষাধিক গবাদি পশু বা হাঁস-মুরগি মারা গেছে অথবা ভেসে গেছে। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, এই বন্যায় পাঁচটি প্রদেশে আনুমানিক ৩৪ কোটি ৩০ লাখ ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

 

 

 

দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। এতে দুই বিলিয়ন ডলারেরও বেশি আর্থিক ক্ষতি হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশীয় এই দেশটিতে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকে। তবে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বন্যার সময় কিঞ্চিত পরিবর্তন ও মাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি পরিবেশে প্রতিকূল পরিস্থিতিও দৃশ্যমান হচ্ছে ইদানীং।

 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..