সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

জেনিনে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০২-০২, | ১০:৩২:৪৭ |

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক কিশোরসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনীর ‘আয়রন ওয়াল’ নামের অভিযানের অংশ হিসেবে শনিবার (১ ফেব্রুয়ারি) এই হামলা চালানো হয়। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমে ইসরায়েলি ড্রোন জেনিনের রাস্তায় থাকা মানুষের ওপর আঘাত হানে। এ সময় ১৬ বছর বয়সী কিশোর আহমাদ আল-সাদি নিহত হয় এবং গুরুতর আহত হন দুজন।

জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব জানান, এই হামলার কয়েক মিনিট পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। এরপর আরও একটি ড্রোন হামলায় একটি মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনি নিহত হয়।

ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয় গত ১৯ জানুয়ারি। এর দুই দিনের মাথায় ২১ জানুয়ারি থেকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

অভিযান শুরুর পর ইসরাইলি বাহিনী জানায়, জেনিনে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছে তাদের সেনারা। জঙ্গি নেটওয়ার্কগুলো ধ্বংস এবং ভবিষ্যত আক্রমণ ব্যর্থ করার জন্য পশ্চিম তীরে এই অভিযান চালানো হচ্ছে।

ইসরায়েলি অভিযানের তীব্রতা বাড়তে থাকায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। জেনিনের পাশাপাশি ইসরায়েলি বাহিনী তুলকারেম শহর এবং শরণার্থীশিবিরে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে বহু ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এ ছাড়া বালাতা শরণার্থী শিবির, নাবলুস এবং আল-এইন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..