সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

সি‌রিয়ায় সং‌বিধান বাতিল, সেনাবা‌হিনী ও আসা‌দের দল বিলুপ্ত ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-৩১, | ০৯:২৯:১১ |

সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির বর্তমান প্রশাসন। একইসঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীসহ ছেট-বড় সকল সশস্ত্র গোষ্ঠী।

বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এতে বলা হয়,, সিরিয়ায় বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রায় দুই মাস পর সাবেক বিরোধীদলীয় কমান্ডার এবং সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারাকে দেশটির ক্রান্তিকালীন সময়ের জন্য প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।

দামেস্ক থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেছেন, ’এটি একটি স্মৃতিময় দিন। এটি এই দেশের এগিয়ে যাওয়ার পথ আরও স্পষ্ট করে দিলো কারণ নতুন এই প্রশাসন কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল।’

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা বুধবার কমান্ডার হাসান আবদেল গনির বরাত দিয়ে জানিয়েছে, নির্বাচন না হওয়া পর্যন্ত আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া আল-শারাকে ক্রান্তিকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে। নতুন সংবিধান গৃহীত না হওয়া পর্যন্ত সেই কাজটি সম্পাদন করবে তারা।

সিরিয়ার সংবিধান এবং আল-আসাদের বাথ পার্টির মতো সিরিয়ার সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীসহ দেশটির সমস্ত সামরিক গোষ্ঠী ও সেইসাথে আল-শারার নিজস্ব হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-ও বিলুপ্ত করা হয়েছে। বাশার আল-আসাদের উৎখাতের আগে ৬০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছিল বাথ পার্টি।

আল জাজিরা বলছে, দামেস্কে একটি বৈঠকের সময় এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে। গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে আল-শারার এইচটিএস-এর সাথে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীর কমান্ডাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেন, ’(আল-শারা) তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে- তারা শুধু প্রতিনিধিত্বই করবেন না বরং একটি নতুন সিরিয়ার অংশও হবেন তারা।’

অবশ্য সিরিয়ায় কবে নাগাদ নির্বাচন কবে হবে তা এখনও নিশ্চিত নয়। কারণ সিরিয়ার নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন পর্যন্ত কোনও সময়সূচি উল্লেখ করা হয়নি। আল-শারা এর আগে বলেছিলেন, যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে নির্বাচন আয়োজন করতে চার বছরের মতো সময় লাগতে পারে।

এছাড়া গত বছরের ডিসেম্বরে সৌদি আরবের সম্প্রচারকারী আল আরাবিয়ার সাথে আলাপকালে আল-শারা বলেছিলেন, সিরিয়ায় একটি নতুন সংবিধান প্রণয়ন করতে তিন বছর সময় লাগতে পারে।

তিনি বলেন, সম্ভবত চার বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে কারণ দেশে যোগ্য ভোটারের সংখ্যা নির্দিষ্ট করার জন্য নতুন করে আদমশুমারি করা দরকার। যেকোনও অর্থবহ নির্বাচনের জন্য ব্যাপকভিত্তিক আদমশুমারি পরিচালনা করতে হবে বলেও সেসময় জানান তিনি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..