সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখ করলেন কিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-৩০, | ০৯:১৩:৫৪ |

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিহত সেনাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পিয়ংইয়ং রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত তাদের সেনাদের সংখ্যা নিশ্চিত করেনি, যদিও সিউল ধারণা করছে, প্রায় ৬০০ জন নিহত এবং আরো হাজার হাজার আহত হয়েছেন। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, উত্তর ২০২৪ সালে রাশিয়ায় ১০ হাজারের বেশি সেনা পাঠিয়েছিল।

মূলত কুরস্ক অঞ্চলে এই সেনাদের পাঠানো হয়েছিল। তাদের সঙ্গে ছিল আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার রকেট।
কিম শুক্রবার সেনাদের পরিবারের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেন। তিনি বলেন, ‘আমি অন্যান্য শহীদদের পরিবার সম্পর্কে অনেক ভেবেছিলাম যারা সেখানে উপস্থিত ছিলেন না।

তাই, আমি এই সাক্ষাতের আয়োজন করেছি। কারণ আমি সব বীরদের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাদের দুঃখ ও যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি দিতে চেয়েছিলাম।’ তিনি রাজধানীতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি শোকাহত পরিবারের জন্য একটি নতুন রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং রাষ্ট্র সেনাদের সন্তানদের পূর্ণ সহায়তা প্রদান করবে বলে জানান।
তিনি আরো বলেন, ‘এই ছোট শিশুদের দেখে আমার হৃদয় ভেঙে যায় এবং আরো ব্যথা হয়।

আমি, আমাদের রাষ্ট্র এবং আমাদের সেনাবাহিনী তাদের পূর্ণ দায়িত্ব নেব। তাদের পিতাদের মতো দৃঢ় ও সাহসী যোদ্ধা হিসেবে প্রশংসনীয়ভাবে প্রশিক্ষণ দেব।’ উত্তর কোরিয়া এপ্রিল মাসে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করার জন্য সেনা মোতায়েন করার বিষয়টি নিশ্চিত করেছে এবং স্বীকার করেছে যে, তাদের সেনারা যুদ্ধে নিহত হয়েছে।
গত সপ্তাহে কেসিএনএ কর্তৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, আবেগপ্রবণ কিম একজন ফিরে আসা সেনাকে জড়িয়ে ধরেছেন। কিমকে নিহত সেনাদের শ্রদ্ধা জানাতে এবং তাদের প্রতিকৃতির সামনে হাঁটু গেড়ে বসে পাশে পদক এবং ফুল রাখতেও দেখা গেছে।

সূত্র : এএফপি


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..