সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

আবারও মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৪-১১, | ০৯:০৬:৩০ |

চীন মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের ওপর নতুন করে ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এই নতুন শুল্ক আগামীকাল থেকে কার্যকর হবে। খবর বিবিসির।

গত বুধবার চীন ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিল। তবে একদিনের ব্যবধানে এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা পণ্যের ওপর আরোপিত বর্তমান শুল্কের হারের সমতা আনল চীন।

আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই ঘটনা চলমান যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের একটি স্বাভাবিক চিত্র। যেখানে চীন ধারাবাহিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ধার্য করা শুল্ক বৃদ্ধির বিপরীতে পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে যে চীনের পণ্যের ওপর আরোপিত শুল্কের হার ১২৫ শতাংশ নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। ফলে পূর্বে চীনের অধিকাংশ পণ্যের ওপর ধার্য করা ২০ শতাংশ শুল্কসহ মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ১৪৫ শতাংশে।

বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত আর কোনো শুল্কের প্রতিক্রিয়া তারা জানাবে না।

এক বার্তায় দেশটি জানায়, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত ‘অস্বাভাবিকভাবে উচ্চ শুল্ক’ আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্য নিয়ম, মৌলিক অর্থনৈতিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করে। এটি সম্পূর্ণরূপে একতরফা দমন ও জবরদস্তি বলেও উল্লেখ করা হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..