সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

গাজায় ইসরায়েলি হামলা: পেটে ক্ষুধা, মাথার ওপর ছাদ নেই, আছে জীবন হারানোর ভয়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৩-২২, | ০৮:৫৩:৫২ |

গাজার ফিলিস্তিনিদের দুর্দশা যেন বলে শেষ করার নয়। স্বজনহারা বেদনা নিয়ে বুকে পাথর চেপে দিন পার করছেন তারা। পেটে ক্ষুধার যন্ত্রণা, মাথার ওপর নেই ছাদ। সেই সঙ্গে তাড়া করছে ইসরায়েলি হামলায় জীবন হারানোর ভয়।

পাখির চোখে দেখলে স্পষ্ট বোঝা যায়, গাজায় একটি ভবনও অক্ষত নেই। ইসরায়েলি আগ্রাসনের ছাপ বয়ে বেড়াচ্ছে এ অঞ্চলের প্রতিটি ধূলিকণা।

কোথাও মরদেহ নিয়ে স্বজনের আহাজারি, কোথাওবা প্রিয় সন্তানকে চিরবিদায় দিচ্ছেন অভাগা বাবা-মা। মরে গিয়েও হয়তো বেঁচে গেছে তারা। ইহুদি হায়েনার আতঙ্ক আর গ্রাস করবে না তাদের। এবার হয়তো শান্তিতে একটু ঘুমাতে পারবে।

তবে গাজার মাটিতে যারা বেঁচে আছেন তাদের জীবনও মৃত্যুযন্ত্রণার চেয়ে কোনো অংশে কম নয়। তারাও প্রতিনিয়ত ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছেন, লড়ে যাচ্ছেন মাথার উপরে কয়েক ফুট ছাদের জন্য। এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তবে দিনশেষে তা অধরাই থেকে যায় নিরপরাধ ফিলিস্তিনিদের কাছে।

গাজায় বসবাসকারী একজন বলেন, ‘ছিন্নহারা আমরা। বাসস্থানের জন্য সংগ্রাম করছি। মানুষ হিসেবে যা লজ্জার। নিজ বাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়েছে। তাবুতে বউ-বাচ্চা নিয়ে থাকতে হচ্ছে। যেখানে ব্যক্তি স্বাধীনতা নেই।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..