সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত একই পরিবারের ১০ জন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৯, | ০৮:৫৩:৪৩ |

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রদেশের আলিশিরো জেলার একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা করে নাম-পরিচয় না জানা বন্দুকধারী।

খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুস্তাগফির গুরবুজ জানিয়েছেন যে ঘটনাটি আলিশিরো জেলার বুখানে গ্রামে ঘটেছে।

গুরবুজ বলেন, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী দু’জনকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা এখনও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে যে নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..