সর্বশেষ :
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস ‘বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে চীন, প্রতিশ্রুতি দিয়েছেন শি জিনপিং’ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মা-মেয়েসহ ৪ খুনের ঘটনায় থানায় এজাহার ছেলের ইরানের আমন্ত্রণে দ্বিধায় নয়াদিল্লি, খামেনির শেষকৃত্যে মোদির অংশগ্রহণ নিয়ে প্রশ্ন স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, শেষ ষোলোতে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড? ‘আমাদেরও জেতার সুযোগ থাকবে’, ব্রাজিলকে হুঙ্কার জাপানের ৩৯ বছর বয়সেও কেন অনন্য মেসি, ব্যাখ্যা করলেন পেদ্রি বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ড্র করেও নকআউটে অস্ট্রেলিয়া, অপেক্ষায় প্যারাগুয়ে

ইসরায়েলের জন্য আকাশসীমাসহ সব বাণিজ্য বন্ধ করল তুরস্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-২৯, | ০৮:২৪:১৮ |

ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন এবং তাদের বিমানকে তুরস্কের আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। গাজার চলমান যুদ্ধের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

শুক্রবার গাজা ইস্যুতে তুরস্কের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ফিদান বলেন, ‘গত দুই বছর ধরে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে, মানবিক মূল্যবোধকে সম্পূর্ণ উপেক্ষা করে পুরো বিশ্বের চোখের সামনে এই নৃশংসতা ঘটাচ্ছে।

তুরস্ক গত বছরের মে মাসেই ইসরায়েলের সঙ্গে প্রত্যক্ষ বাণিজ্য বন্ধ করে দেয় এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানায়। ২০২৩ সালে দুই দেশের মধ্যে ৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছিল।

গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারা বরাবরই কঠোর অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান একে গণহত্যা আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন।

ফিদান বলেন, ‘আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি। আমরা তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে যেতে দিচ্ছি না। তাদের বিমানকেও আমাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দিচ্ছি না।’


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..