সর্বশেষ :
ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ শেষে সাংবাদিকের ওপর হামলা নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পাকিস্তান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গোল্ডেন বুটে এগিয়ে মেসি, পেছনে ছুটছেন এমবাপ্পে-হালান্ড ‘মেসির ২ ম্যাচে ৫ গোল, আমি ২ বিশ্বকাপ খেলে গোল করতে পারিনি’ প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তির সম্ভাবনা: চিফ হুইপ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রাজধানী ঢাকার বাতাস সাইপ্রাসে নিখোঁজের ৯ দিন পর বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১ চুক্তি না মানলে ইরানের সঙ্গে যা করা দরকার তাই করবো: ট্রাম্প

বনশ্রীতে কার্নিশে কিশোরকে গুলি: পুলিশের সেই কর্মকর্তা ট্রাইব্যুনালে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০১-২৮, | ১১:২০:২২ |

জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন ভবনের কার্নিশে লুকানো এক তরুণকে গুলি করার ঘটনায় রামপুরা থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়।

বিষয়টি জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বিএম সুলতান মাহমুদ।

রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা থেকে উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করে ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সামাজিকমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের কার্নিশে গিয়ে লুকান এক তরুণ। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ।

ঘটনাটি ঘটে ১৯ জুলাই। ঢাকার দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন একটি ভবনে। ভুক্তভোগী তরুণের নাম আমির হোসেন (১৮)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। ঢাকায় ফুফুর বাসায় থাকতেন এবং কাজ করতেন রামপুরার একটি রেস্তোরাঁয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..