সর্বশেষ :
দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টো, বিশ্বকাপ ফাইনাল ঘিরে উদ্বেগ সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু মেসি কি নবম ব্যালন ডি'অর জয়ের পথে? হরমুজে বাড়ছে ঝুঁকি, ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞার জরুরি নির্দেশ দিল্লির দেশের সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় ধাক্কা, সাইবার হামলায় ফাঁস তথ্য মেসির কোলে শিশু ইয়ামাল, ভাইরাল সেই ছবির পেছনের কাহিনি কেন রাশিয়ার চেয়ে কানাডা-যুক্তরাষ্ট্রে ডাইনোসরের ফসিল বেশি পাওয়া যায়?

আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায়ের দোয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২২, | ০৯:৩০:৩৮ |

সৃষ্টির সেরা জীব মানুষ প্রতি মুহূর্তে আল্লাহ তায়ালার নেয়ামত ভোগ করছে। মানুষ সুখে থাক, দুঃখে থাক প্রতি মুহূর্তেই আল্লাহর নেয়ামতে ডুবে আছে। মানুষের জন্য আল্লাহ তায়ালার সব থেকে বড় নেয়ামত হলো শ্বাস-প্রশ্বাস গ্রহণ। কেউ হাজারো দুঃখে থাকলেও শুধু এতোটুকু ভেবে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তায়ালা তাকে প্রতি মুহূর্তে শ্বাস নেওয়ার শক্তি দিয়েছেন।

শ্বাস নেওয়ার শক্তি না থাকলে শক্তি না থাকলে মানুষ আর মানুষ থাকে না। তাকে লাশ বলা হয়। শুধু শ্বাস-প্রশ্বাসের কথা ভাবলেই আল্লাহর নেয়মতের প্রতি কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে।

এছাড়াও মানুষ প্রতি মুহূর্তে আল্লাহর অগণিত যে নিয়ামত গ্রহণ করছে তার হিসাব করলে গণনা করে শেষ করতে পারবে না। মানুষের আপাদমস্তক পুরোটাই মহান রবের মহানিয়ামতে ভরপুর। জীবনভর গণনা কিংবা চিন্তা গবেষণা করে এ নিয়ামতের প্রকৃত সংখ্যা কখনোই বের করা সম্ভব নয়।

মহান আল্লাহ বলেন, ‘যদি আল্লাহর নিয়ামত গণনা করো, শেষ করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু।’ (সূরা আন নাহল, আয়াত : ১৮)

মানুষের দেহের বাইরে ভোগ্য-অভোগ্য, দৃশ্যমান-অদৃশ্যমান অসংখ্য নিয়ামত, যা মূলত মহান আল্লাহরই মহা-অনুগ্রহ, মহাদান। এসব নিয়ামতের বেশির ভাগ মানুষ আল্লাহর কাছে চায়, আবার কোনোটি না চাইলেও মহান রব তার বান্দাদের আপন অনুগ্রহে দান করেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..