সর্বশেষ :
দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে টরন্টো, বিশ্বকাপ ফাইনাল ঘিরে উদ্বেগ সৌদি আরবে মেশিনে কাটা পড়ে কুমিল্লা প্রবাসীর মৃত্যু মেসি কি নবম ব্যালন ডি'অর জয়ের পথে? হরমুজে বাড়ছে ঝুঁকি, ভারতীয় নাবিক নিয়োগে নিষেধাজ্ঞার জরুরি নির্দেশ দিল্লির দেশের সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন হবে : প্রতিমন্ত্রী টুকু পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় ধাক্কা, সাইবার হামলায় ফাঁস তথ্য মেসির কোলে শিশু ইয়ামাল, ভাইরাল সেই ছবির পেছনের কাহিনি কেন রাশিয়ার চেয়ে কানাডা-যুক্তরাষ্ট্রে ডাইনোসরের ফসিল বেশি পাওয়া যায়?

পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের!

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২২, | ০৯:১৬:৪০ |

প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযোগকারী পানামা খাল দিয়ে জাহাজে করে পণ্য পরিবহন করে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের জাহাজ থেকে ফি আদায় করা হয় বলে অভিযোগ করেছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার তীব্র নিন্দা জানিয়ে খালটি দখলে নেওয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর এএফপির।

সম্প্রতি এই চ্যানেল ব্যবহার করে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে মালামাল পরিবহণের ক্ষেত্রে চীনের প্রভাব বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী ও ভয়ের কারণ বলেও উল্লেখ করেন ট্রাম্প।

নিজের ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর প্রতি খুবই অন্যায্য আচরণ করা হচ্ছে। পানাম কর্তৃপক্ষের নির্ধারণ করা ফি হাস্যকর। আমাদের দেশের সঙ্গে এমন প্রতারণা খুব শিগগিরই বন্ধ হবে।’

১৯১৪ সালে পানাম খালের কাজ শেষ করে যুক্তরাষ্ট্র। ১৯৭৭ সালে মধ্য আমেরিকার দেশ পানামার কাছে এটি ফিরিয়ে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়ে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। ১৯৯৯ সালে এই খালের পুরো নিয়ন্ত্রণ পায় পানামা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..