✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মোজাম্বিকে নির্বাচনী সহিংসতায় নিহত ২১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৫, | ০৬:৩২:৫৪ |

আফ্রিকার দেশ মোজাম্বিকে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন। গত ৯ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর এ হতাহতের ঘটনা ঘটল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মোজাম্বিকের স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা। খবর তাসের।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ভার্দাদে রোন্ডাকে উদ্ধৃত করে বলেছে, সাংবিধানিক কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করার পরে প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেনের নেতৃত্বে বিরোধী বাহিনী ব্যাপক বিক্ষোভ করেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, দেশটির উত্তর প্রদেশ কাবো ডেলগাডোতে সক্রিয় ইসলামিক সন্ত্রাসী বাহিনীতে যোগ দিয়েছে বিরোধীরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..