সর্বশেষ :

সড়কে দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ২

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৮-০৭, | ০৯:৪৩:৪৯ |

রংপুরের পীরগঞ্জে বগুড়া-ঢাকা মহাসড়কে এক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে উপজেলার মহাসড়কের বড়দরগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা গ্রামের ইস্রাফিল শেখের ছেলে বায়েজিদ (২০) ও ঢাকার নবাবগঞ্জ থানার পাইকশা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে মুশফিক (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে পণ্যবাহী একটি কাভার্ডভ্যান রংপুরের দিকে যাচ্ছিল। বড়দরগাহ ওভারপাস পার হওয়ার সময় মহাসড়কের সংস্কারকাজে ব্যবহৃত একটি দাঁড়িয়ে থাকা ভেকু মেশিনে সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও তার সহযোগী নিহত হন।

বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...