✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সংসদ সদস্য শহীদুজ্জামান করোনা আক্রান্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০২, | ১৪:৪০:৫১ |

মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে এই প্রথম একজন সংসদ সদস্য আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত শহীদুজ্জামান সরকার নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

শুক্রবার রাতে সংসদে সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক বলেন, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের সঙ্গে আমার কথা হয়েছে। ওনার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে ওনার এখনও শারীরিক কোনো অসুবিধা নেই। ভালো আছেন। উনি সবার কাছে দোয়া চেয়েছেন।

সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার বর্তমানে যে ন্যাম ভবনে (সংসদ সদস্য ভবন) আছেন সেটি লকডাউন করা হয়েছে কিনা- জানতে চাইলে আতিউর রহমান আতিক বলেন, আমি ঢাকায় নেই। এলাকায় আছি। এ বিষয়ে আমি এখনও কিছু জানি না।

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, উত্তরাঞ্চলের একজন মাননীয় সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় আমি উদ্বিগ্ন। দোয়া করি সৃষ্টিকর্তা তাকে যেন দ্রুত সুস্থ করেন। আমি তার জন্য সবার কাছে দোয়াপ্রার্থী।

৬৫ বছর বয়সী সংসদ সদস্য শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..