✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

করোনা কেটে যাবে: কাদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৫-০১, | ১৪:৩৩:৪২ |

সবার সম্মিলিত প্রয়াসে অচিরেই করোনার কালো মেঘ কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, করোনার এই দুর্যোগে ঐক্যের কোনো বিকল্প নেই।

শুক্রবার সকালে রাজধানীতে সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে এই দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান কার্যক্রমকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে নিয়ে যেতে হবে।

সামনে থেকে করোনা যুদ্ধে যারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন তাদের ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন,করোনা যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়েছে সরকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাহস হারানোর কোনো কারণ নেই, আমাদের রয়েছে শেখ হাসিনার মত একজন সাহসী ও সৎ নেতৃত্ব।

তিনি বলেন, করোনা সংক্রমণ বিষয়ে টেস্টিং ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে, সেক্ষেত্রে ২৯টি বেসরকারি হাসপাতালকে সম্পৃক্ত করা হয়েছে।

মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের সকল শ্রমজীবী মানুষদেরও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..