✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

পারমাণবিক অস্ত্র পরীক্ষা: ট্রাম্পকে কঠোর বার্তা রাশিয়ার

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৮, | ০৮:৪৪:২১ |

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার বিষয়ে কঠোর বার্তা দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পারমাণবিক অস্ত্র পরীক্ষা ইস্যুতে ট্রাম্পের কঠোর নীতি সত্ত্বেও মস্কো এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়টি বাদ দিচ্ছে না।

পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ আকার ধারণ করছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বিভিন্ন অঞ্চলে একে অপরকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে সেনারা। এরই ধারাবাহিকতায় ইউক্রেনের দোনেৎস্কে একটি বহুতল ভবনে রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত হন কয়েকজন।

দেশটির জাপোরিজঝিয়ার একটি শিল্পাঞ্চলেও এদিন হামলা চালায় পুতিন বাহিনী। একইসঙ্গে স্থল অভিযান চালিয়ে নতুন নতুন বসতি দখলও অব্যাহত আছে তাদের।

রুশ সেনাদের হামলা রুখতে তৎপর জেলেনস্কি বাহিনীও। রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। একইদিন রাশিয়ার সেনাদের অবস্থান লক্ষ্য করে পাল্টা ব্যাপক ড্রোন হামলাও চালিয়েছ ইউক্রেন। তাদের হামলায় জাপোরিজঝিয়ায় কয়েকজন রুশ সেনা ক্যাপ্টেন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..