✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

‘পোষাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশংকা তৈরি হয়েছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-৩০, | ১২:২২:০৭ |

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী সাধারণ ছুটির মাঝেই পোশাক কারখান খুলে দেয়া হয়েছে। এ নিয়ে চরম বিতর্ক চলছে।এ নিয়ে মুখ খুলেছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত প্রতিনিধিদের মাধ্যমে অসহায় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের আগে ওবায়দুল কাদের তার সরকারি বাসা থেকে ভিডিও কানফারেন্সিংএ সংযুক্ত হন।

এসময় বলেন, করোনা সংকটে তৈরি পোষাক শিল্পের আন্তর্জাতিক বাজার হাতছাড়া হওয়ার আশংকা তৈরি হয়েছে। এ কারণে ঢাকার আশপাশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো সীমিত আকারে চালু করা হয়েছে। এ সব ফ্যাক্টরিগুলোতে ঢাকায় অবস্হানকারী শ্রমিকদের কাজে লাগানোর কথা বলা হয়েছে।

তিনি বলেন, মালিকরা তা মেনে নিয়েছে। কিন্তু চাকরি হারানোর ভয়ে অসংখ্য শ্রমিক ঢাকায় প্রবেশ করছে,এ বিষয়ে মালিকদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহবান জানানো হয়েছে।

গৃহহীনদের তালিকার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গৃহহীনদের তালিকা প্রণয়ন করে তাদের গৃহের ব্যবস্হা করে দিতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..