✕

সর্বশেষ :
শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার খোলা থাকবে কিনা, যা জানা গেল শেষ মুহূর্তে দুর্গাপূজার প্রস্তুতি, শুক্রবার বাজবে ঢাকের বাদ্য ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি পৃথক অভিযানে ভায়াগ্রা ও নিষিদ্ধ ক্রিমসহ কোটি টাকার পণ্য জব্দ উত্তরায় সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক কৃষি উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে আগ্রহী কানাডা বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত করা সপ্তম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার আগাম সবজি চাষে ব্যস্ত কৃষক কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি বাণিজ্যিকীকরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে: শিল্প সচিব

খেজুর গুড়ে চাঙা গ্রামীণ অর্থনীতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-১২-২৮, | ০৮:০৪:০৯ |

মৌসুম পরিবর্তনের সঙ্গে ঘোরে গ্রামীণ অর্থনীতির চাকা। রাজশাহীতে গ্রামীণ অর্থনীতিতে প্রভাব আছে খেজুরের নস দিয়ে তৈরি গুড়ের। তবে এবার গাছ থেকে সংগৃহীত রস গুড় হওয়ার আগেই বিক্রি হয়ে যাচ্ছে অনলাইনে। এতে কমেছে গুড়ের উৎপাদন; বাড়ছে দাম।

গাছি ও গুড়ের কারিগররা বলছেন, এ বছর অনলাইনে খেঁজুরের রসের বিক্রি বাড়ায় কমছে গুড়ের উৎপাদন।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলার চার উপজেলায় খেজুর গাছের সংখ্যা প্রায় ছয় লাখ। চলতি মৌসুমে যা থেকে এ বছর প্রায় নয় হাজার টন খেজুরের গুড় উৎপাদনের আশা কৃষি বিভাগের।

সূত্র জানিয়েছে, দেশজুড়ে রাজশাহীর আমের যেমন খ্যাতি, তেমনই খেজুর গুড়ের। জেলার গাছিরা শীতের মৌসুমে গাছ থেকে রস সংগ্রহের পরে প্রক্রিয়াজাত করে এ গুড় তৈরি করেন। উৎপাদিত গুড় কেনাবেচা হয় উপজেলার হাটগুলোতে। সেখান থেকে কিনে পাইকাররা দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে। এ গুড় বর্তমানে দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। অর্জন হচ্ছে বৈদেশিক মুদ্রা। এ অঞ্চলের খেজুর গুড় খুবই সুস্বাদুও। জেলার পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট ও বাঘা উপজেলার গ্রামীণ অর্থনীতি উন্নয়নে ভূমিকা রাখছে স্থানীয় এ পণ্যটি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..