সর্বশেষ :
শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ব্রাজিলের আক্রমণভাগ কি সত্যিই ভয়ংকর হয়ে উঠছে বিশ্বকাপে? নেইমার ছাড়াই নতুন আক্রমণ কাঠামো গড়ছে ব্রাজিল বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির সাইবারির একমাত্র গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো ব্রাজিল জিতেছে, কিন্তু লড়াইটা দিয়েছে হাইতি: পরিসংখ্যানেই প্রমাণ হাইতিকে উড়িয়ে ঘুরে দাঁড়াল ব্রাজিল ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের ব্রাজিল ম্যাচে থাকছে বিরল ৫০০ বছরের পুরোনো ফুটবল

ভারতে গেল পূজার উপহারের ৫০০ কেজি চিনিগুড়া চাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২২, | ০৫:২৪:৩৪ |
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে উপহার হিসেবে বিতরণের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে চালভর্তি একটি পিকআপভ্যান আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।
 
বন্দর থেকে চালের কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে থাকা সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব ভূইয়া জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জন্য ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল পাঠনো হয়েছে। চালগুলো বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবে প্রদান করা হবে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান জানান, মন্ত্রণালয়ের নির্দেশে সকল প্রক্রিয়া মেনে উপহারের চালগুলো দ্রুত ছাড়করণ করা হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..