✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যুক্তরাষ্ট্রে সহযোগিতা পাঠালো তুরস্ক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৪-২৯, | ১২:১২:৫৯ |

করোনাভাইরাস প্রতিরোধের লড়াইয়ে সংহতির সঙ্গে যুক্তরাষ্ট্রের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এছাড়া ন্যাটো মিত্র দেশটিতে চিকিৎসা সহযোগিতাও পাঠিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্কের কৌশলগত গুরুত্ব মার্কিন কংগ্রেস ভালোভাবেই বুঝতে পারবে বলে আশা করছি।-খবর রয়টার্স ও আল-জাজিরার

বৈশ্বিক মহামারী প্রতিরোধে সুরক্ষা সামগ্রী ও মাস্কসহ তুরস্কের চিকিৎসা সহযোগিতা মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছায়। সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠিও দেন এরদোগান।

বুধবার চিঠিটি প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট প্রাসাদ। রাশিয়া থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের ঘটনায় তুরস্কের ওপর অর্থনেতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিল মার্কিন কংগ্রেস।

এখন মহামারীর বিরুদ্ধে লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছে আংকারা। কাজেই রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ক্ষেত্রে সময় নিচ্ছে তুরস্ক।

চিঠিতে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমাদের প্রত্যাশা, আসছে দিনগুলোতে মার্কিন গণমধ্যম ও কংগ্রেস আমাদের কৌশলগত সম্পর্কের গুরুত্ব অনুধাবন করতে পারবে। যে রকম সংহতি আমরা এই মহামারীর ভেতরে প্রদর্শন করতে পেরেছি।

‘কাজেই মহামারী প্রতিরোধের লড়াইয়ে আমাদের এই সামান্য সহযোগিতা আপনাদের কাজে আসবে বলে আশা রাখছি। আপনাদের নাগরিকদের সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রে এই সাহায্য অবদান রাখবে বলে প্রত্যাশা করছি।’

এরদোগান বলেন, আপনাকে নিশ্চিত করতে পারি যে, নির্ভরযোগ্য ও বলিষ্ঠ অংশিদার হিসেবে সম্ভাব্য সব উপায়ে আমরা যুক্তরাষ্ট্রের পাশে থাকবো।

যুক্তরাষ্ট্রে পাঁচ লাখ সার্জিক্যাল মাস্ক, ৪০ হাজার সুরক্ষা পোশাক, ৫২৮ গ্যালন জীবাণুনাশক, দেড় হাজার গগলস, ৪০০ এন-৯৫ মাস্ক ও ৫০০ ফেইস শিল্ডস পাঠিয়েছে তুরস্ক

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..