✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ভারতের আন্দোলন নিয়ে যে হুঁশিয়ারি দিলেন সোনম ওয়াংচুক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১০, | ২৩:৫৪:২০ |

ভারতের দিল্লিতে আটক রাজনৈতিক নেতা ও আন্দোলনকারীদের রোববারের মধ্যে মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন লাদাখের পরিবেশকর্মী সোনম ওয়াংচুক।

 শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ হুঁশিয়ারি দেন।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে রাজনৈতিক নেতা, কর্মী ও আন্দোলনকারীদের অনেকে পুলিশের হাতে আটক হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

আটক নেতাদের মুক্তির দাবিতে ওয়াংচুক বলেন, তাদের দ্রুত ছেড়ে দেওয়া হবে বলে তিনি আশা করছেন। তবে রোববারের মধ্যে মুক্তি না দেওয়া হলে তাকে অনশন অথবা পদযাত্রার মতো কর্মসূচি বিবেচনা করতে বাধ্য হতে হবে।

ভিডিও বার্তায় তিনি বলেন, আগের দিন শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশে ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারি রয়েছে— এমন পরিস্থিতি তৈরি হবে, তা তিনি কল্পনাও করেননি।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সমর্থন জানালেও দিল্লিতে সরাসরি অংশ নিতে পারেননি ওয়াংচুক। আন্দোলনের নেতৃত্ব দিতে অনেক নেতা উপস্থিত থাকায় তিনি আশাবাদী ছিলেন। কিন্তু পরে তাদের সবাইকে আটক করা হয়েছে বলে জানতে পারেন।

ভোটার তালিকা সংশোধন ও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এ বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ওয়াংচুকের বক্তব্যের পর আটক নেতাদের মুক্তি এবং আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে পরিস্থিতির দিকে নজর রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..