✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

এরদোগানের প্রতি কৃতজ্ঞ রাশিয়া

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-২০, | ০৩:১৮:৪৮ |

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেওয়ায় তুরস্ক এবং প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন সরকারের পক্ষে এ কৃতজ্ঞতা জানান। খবর ডেইলি সাবাহর।

জাখারোভা বলেন, ‘সম্মিলিত পশ্চিমের অবিরাম আক্রমণাত্মক বিবৃতির সময়ে শান্তির আহ্বান গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা পরিস্থিতি সমাধানের পক্ষে, শান্তির পক্ষে, আলোচনা প্রক্রিয়ার পক্ষে কথা বলে এবং যারা মধ্যস্ততার প্রচেষ্টার প্রস্তাব দেয়।’

জাখারোভা তার বক্তৃতায় তুরস্ক এবং ব্যক্তিগতভাবে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, অনেক দেশ বুঝতে পারে ‘সম্মিলিত পশ্চিম সমগ্র বিশ্বকে কীসের জন্য চাপ প্রয়োগ করছে’। পশ্চিমা বিশ্ব বর্তমানে অবিরাম আক্রমনাত্মক বিবৃতি দিয়ে যাচ্ছে, অস্ত্র সরবরাহ অব্যাহত রাখাসহ ‘সন্ত্রাসী কর্মকান্ডের পৃষ্ঠপোষকতা’ করছে। আর এমন একটি সময়ে যারা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে ‘তাদের প্রতি আমরা কৃতজ্ঞ’।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..