সর্বশেষ :
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে ৬ কমিটি প্রবাসী আয়ে সুবাতাস, ৮ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ৯১৫ মিলিয়ন ডলার কোন পথে এগোচ্ছে ট্রুডো-কেটি পেরির প্রেম? গণমাধ্যমে সংবাদ পরিবেশনে যেন বাস্তবতার প্রতিচ্ছবি বিকৃত না হয় : তথ্যমন্ত্রী ব্রেট লির মতে, শচীন সেরা ব্যাটার হলেও সর্বকালের সেরা ক্যালিস মেয়েকে গণধর্ষণ মামলায় মায়ের ১৫ বছরের কারাদণ্ড সৌদি ফুটবল ফেডারেশনের নির্বাচনে বৈধ প্রার্থী একজন, বাদ পাঁচ প্যানেল ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নির্ভার রাবাদা বামপন্থার অবসান, ফিরল ডানপন্থী শাসন: কেন দে লা এসপ্রিয়েলার ওপর বাজি ধরলেন ট্রাম্প? দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

ব্যালন ডি’অরে ইতিহাস গড়লেন ইয়ামাল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৯-২৩, | ০৬:০০:৪৫ |

বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল লিখলেন নতুন ইতিহাস। দ্বিতীয়বারের মতো জিতে নিলেন ২১ বছরের নিচের সেরা ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি। মাত্র ১৮ বছর বয়সেই তিনি হয়ে গেলেন ট্রফিটি দুবার জেতা প্রথম ফুটবলার।

গত বছর প্রথমবার পুরস্কার জেতার পর থেকেই ইয়ামালকে ঘিরে ছিল প্রত্যাশা। এবারের আসরে শক্ত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত সবার ওপরে উঠে এলেন এই কাতালান ফরোয়ার্ড। ফাইনাল তালিকায় ছিলেন তারই সতীর্থ পাও কুবারসি, পিএসজির জোয়াও নেভেস ও দেজিরে দুএ, ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও এবং তুর্কি ফরোয়ার্ড কেনান ইয়িলদিজ। তবে সেরা হিসেবে ঘোষিত হলেন ইয়ামালই।

পুরস্কার হাতে নিয়ে মঞ্চে ইয়ামাল বললেন, ‘আবারও এখানে দাঁড়াতে পারাটা আমার জন্য গর্বের। ধন্যবাদ বার্সেলোনাকে, জাতীয় দলকে, আমার পরিবারকে, সতীর্থদের—বিশেষ করে রাফিনিয়া ও কুবারসিকে—আর অবশ্যই হ্যান্সি ফ্লিককে।’

ইয়ামাল এখনো কেবল ১৮। অর্থাৎ সামনে আরও তিন বছর রয়েছে এই পুরস্কার জেতার সুযোগ। তবে তার লক্ষ্য নিছক কোপা ট্রফি নয়, বরং সবচেয়ে বড় সম্মান—ব্যালন ডি’অর। এবারের আসরেও তিনি মনোনীত হয়েছেন ঐতিহাসিক সেই পুরস্কারের জন্য।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..