✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

হাতিয়ার জেলেপল্লিতে সুইডিশ রাজকন্যা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-২০, | ০৩:০০:১০ |

নোয়াখালীর হাতিয়ায় জেলেপল্লি পরিদর্শন করেছেন সুইডেনের (ক্রাউন প্রিন্সেস) রাজকন্যা ভিক্টোরিয়া। এ সময় ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় এমপি মোহাম্মদ আলী ও সাবেক এমপি আয়েশা ফেরদাউস।

বুধবার সকাল ৭টায় তিনি বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের জেলেপল্লি পরিদর্শন করেন। এর আগে ভোর সাড়ে ৬টায় হেলিকপ্টারযোগে কালিরচর গ্রামে অবতরণ করেন রাজকন্যা ভিক্টোরিয়া। পরে তিনি কালিরচর গ্রামের বেড়িবাঁধের বাইরে জেলেপল্লি পরিদর্শন করেন। এ সময় জেলেদের জীবনমান নিয়ে তাদের সঙ্গে সরাসরি কথা বলেন রাজকন্যা।

পরে পাশের একটি গুচ্ছগ্রাম পরিদর্শন করে স্থানীয় গৃহিণী ও গৃহকর্তাদের সঙ্গে কথা বলেন রাজকন্যা ভিক্টোরিয়া। সিপিসির স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত দুর্যোগকালীন একটি মহড়া পরিদর্শন করে বাংলাদেশে বিভিন্ন সময় আঘাত হানা ঘূর্ণিঝড়ের ভয়াবহতা সম্পর্কে খবর নেন।

রাজকন্যা ভিক্টোরিয়া নলচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ওই এলাকার জেলে, কামার, কৃষক, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কথা বলেন।

এ সময় রাজকন্যাকে হাতিয়ার নদীভাঙন, বেড়িবাঁধ, ঘূর্ণিঝড় ও দুর্যোগের বিভিন্ন স্থিরচিত্র দেখানো হয়। পরে সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে রাজকন্যা ভিক্টোরিয়া ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..