✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-১৪, | ২৩:২১:৫৯ |

রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত ফুটপাতের পাশের দেয়ালে নতুন করে আঁকা হয়েছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, পল্লিকবি জসীমউদ্‌দীন ও কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতি।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতের দেয়ালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ওই প্রতিকৃতিগুলো আঁকা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন এই দেয়ালে এর আগে শিল্পাচার্য জয়নুল আবেদিন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সত্যজিৎ রায়সহ ১০ গুণী ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। সেখানে নতুন করে আরও তিনটি প্রতিকৃতি যুক্ত হলো।

তবে সমালোচনার মুখে দেয়াল থেকে সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে।

ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার বলেন, এটি সৌন্দর্যবর্ধন পরিকল্পনার অংশ। ভবিষ্যতে আরও দেয়ালে গুণী ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা হবে। তরুণ প্রজন্মের শিল্পী ও সংগীতশিল্পীদের প্রতিকৃতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় আঁকার পরিকল্পনাও রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..