✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

গাজায় ১৩০০০ শিশু নিহত, ক্ষুধার্ত হাজার হাজার: জাতিসংঘ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৪-০৩-১৮, | ০২:৫২:০৯ |

ইসরায়েলের আক্রমণে গাজায় ১৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে বলে জাতিসংঘের শিশু সংস্থা জানিয়েছে। সংস্থাটি স্থানীয় সময় রবিবার আরো জানিয়েছে, অনেক শিশু গুরুতর অপুষ্টিতে ভুগছে, এমনকি তাদের কান্নার শক্তিও নেই। ফিলিস্তিনি ছিটমহলে পরিচালিত জাতিসংঘের প্রধান সংস্থা শনিবার জানিয়েছে, উত্তর গাজায় ২ বছরের কম বয়সী প্রতি তিনজনের মধ্যে একজন শিশু এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। পাশাপাশি দেখা দিচ্ছে দুর্ভিক্ষ।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল রবিবার সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ প্রোগ্রামকে বলেছেন, ‘আরো হাজার হাজার শিশু আহত হয়েছে বা নিখোঁজ। কোথায় আছে তা আমরা বের করতে পারছি না। অনেক মৃত শিশু ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে… আমরা বিশ্বের অন্য কোনো সংঘাতে শিশুদের এমন মৃত্যুর হার দেখিনি।’ রাসেল আরো বলেন, ‘আমি শিশুদের ওয়ার্ডে ছিলাম।

তারা মারাত্মক রক্তাল্পতা ও অপুষ্টিতে ভুগছে। পুরো ওয়ার্ডটি একেবারেই শান্ত। কারণ বাচ্চাদের… কান্নার শক্তি নেই।’
যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা, গাজায় অনাহার এবং ছিটমহলে ত্রাণ বিতরণে বাধা দেওয়ার কারণে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে।

জাতিসংঘের একজন বিশেষজ্ঞ এই মাসের শুরুতে বলেছিলেন, ‘ইসরায়েলর গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।’ তবে ইসরাইল এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
হামাস-শাসিত গাজায় ইসরায়েলের সামরিক হামলা প্রায় ২.৩ মিলিয়ন-জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে। এ ছাড়া সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। অনাহারে ইতিমধ্যেই অনেক শিশুর মৃত্যু হয়েছে।

বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং ৩১ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..