✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

২১৫০ জন নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ বোর্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৭, | ১২:১৬:৫৫ |

দুইটি শূন্য পদে ২ হাজার ১৫০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আগ্রহী প্রার্থীরা ২ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

পদ ও লোকবল: ২টি ও ২,১৫০ জন

আবেদন শুরুর তারিখ: ১৫ মে ২০২৫

পদের নাম: বিলিং সহকারী (অন-প্রবেশন)

পদসংখ্যা: ৬৯০

বেতন: পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী নির্ধারিত হবে বেতন। অন-প্রবেশনকালীন নির্ধারিত বেতন হবে ১৮,৩০০ টাকা, তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও মিলবে। অন-প্রবেশন মেয়াদান্তে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৯,২২০ টাকা বেতন স্কেলে নির্ধারিত হবে মাসিক বেতন।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে ৩.০০–সহ উত্তীর্ণ হতে হবে।

পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার

পদসংখ্যা: ১৪৬০

বেতন: পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৪,৭০০ টাকা। এ ছাড়া চুক্তির নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন ফি: ১ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ২ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

বয়সসীমা: ১৮ বছরের কম বয়সী ব্যক্তিদের আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৫

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..