✕

সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ ধানমন্ডিতে ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দাঁড়িয়ে থাকা এএসআই প্রত্যাহার উপাচার্য নিয়োগ নিয়ে আন্দোলনে অচল ক্যাম্পাস—চুয়েটে যা ঘটল রিমান্ড শেষে আয়াস-রিমি কারাগারে সেই দেয়ালে এবার বেগম রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ দাশের প্রতিকৃতি সিসামুক্ত দেশ গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান স্কুলের অফিস কক্ষে শিক্ষক দম্পতির মারামারি, নেওয়া হচ্ছে ব্যবস্থা কয়রার অসুস্থ মা ও শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন আমাদের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের পুরোনো চিঠি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, প্রবেশপত্র ডাউনলোড শুরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৫-১৭, | ১১:১১:০৪ |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগ্রহী ভর্তি-ইচ্ছুকরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোডের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী তাদের কলেজের মাধ্যমে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তারা আগামী ৩০ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে Applicant Login (Honours) অপশনে তাদের আবেদন আইডি ও পিন নম্বর ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

আগামী ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাপ্ত প্রবেশপত্র এবং তাদের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। প্রবেশপত্রে উল্লিখিত সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..